রাজ্য নিয়োগ করতে চলেছে আরও ১৩ হাজারেরও বেশি আশাকর্মী। সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। বর্তমানে গ্রামবাংলায় ৫৩ হাজারের বেশি স্বাস্থ্যকর্মী কর্মরত। এদিন স্বাস্থ্যক্ষেত্রে আরও দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছে। সিদ্ধান্ত হয়েছে, রাজ্যে আরও ৪৬০০ উপ স্বাস্থ্যকেন্দ্র এবং তিন হাজারের বেশি সুস্বাস্থ্যকেন্দ্রও হবে। এদিন জলপাইগুড়িতে দুটি নতুন ব্লক তৈরি হওয়ার সিদ্ধান্তও অনুমোদন পায় বৈঠকে। ব্লক দু’টি হল বানারহাট এবং ক্রান্তি। এছাড়া হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামের জমির লিজ ৩০ বছর থেকে বাড়িয়ে ৯৯ বছর করার কথাও অনুমোদন পেয়েছে। তার পাশেই ‘খেল সিটি’ তৈরি করার কথা হিডকোর।
অঙ্গনওয়াড়ি কর্মী শিক্ষাগত যোগ্যতা :
অঙ্গনওয়াড়ি কর্মী পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে অন্ততপক্ষে মাধ্যমিক পাস অথবা তার সমতুল্য, সেই সঙ্গে যারা সহায়িকা পদে আবেদন করতে চাইছেন তাদের যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণী পাস। উভয় ক্ষেত্রেই কেবলমাত্র মহিলারাই আবেদনের যোগ্য।
বয়স কত লাগবে:
এই চাকরির জন্য আবেদন করতে হলে অবশ্যই বয়স কমপক্ষে 18 থেকে 45 বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত আসনের প্রার্থীরা (যেমন: SC/ST/OBC) সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
বেতন কত পাবেন:
রাজ্যের অঙ্গনারী কর্মীদের বেতন রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার উভয়ে মিলে দিয়ে থাকেন- তবে বর্তমানে অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রতি মাসে বেতন 7,250 টাকা ।যার মধ্যে কেন্দ্রীয় সরকার দিয়ে থাকেন 4500 টাকা।
আবেদনের পদ্ধতি:
অঙ্গনওয়াড়ি কর্মী পদের আবেদন অফলাইনেই হয়ে থাকে। সংশ্লিষ্ট জেলার অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন, এবং আবেদনপত্র পূরণ করে নিজের ব্লক অফিসে -নির্দিষ্ট ড্রপবক্সে জমা দিতে হবে ।
আবেদনপত্র টি যে খামের ভিতর পাঠাবেন সেই খামের উপর অবশ্যই লিখতে হবে: APPLICATION FOR THE POST OF Anganwadi Karmi/Anganwadi Sahayika
নিয়োগ প্রক্রিয়া:
রাজ্য সরকারের তরফ থেকে আইসিডিএস কেন্দ্রগুলিতে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের নিয়োগের দায়িত্ব দেয়া হয় প্রতিটি জেলাকে, তাই প্রতিটি জেলার ক্ষেত্রে নিয়োগ পদ্ধতি আলাদা আলাদা হয়ে থাকে, তবে কোনো কোনো জেলায় সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে অঙ্গনারী কর্মী নিয়োগ করা হয়। আবার কোনো কোনো জেলায় লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হয়ে থাকে,
অঙ্গনারী কর্মী সিলেবাস:
* বাংলা ভাষায় রচনা
*পাটিগণিত ( অষ্টম শ্রেণী মানে)
*পুষ্টি জনসাস্থ সম্বন্ধে ধারণা
*মহিলাদের সামাজিক অবস্থানের বিষয়ে প্রশ্ন
*ইংরেজি ভাষায় অনুবাদ
*সাধারণ জ্ঞান
অঙ্গনওয়াড়ি কর্মীর কাজ:
যিনি অঙ্গনারী কর্মী পদে চাকরি পাবেন তার কাজ হল সমস্ত শিশুদের প্রথম ধাপের শিক্ষাদান করা।
এবং যিনি সহায়িকা পদে রয়েছেন তার কাজ হল অঙ্গনওয়াড়ি তে প্রতিদিনের খাবারের খরচ, জ্বালানিসহ বহু খুঁটিনাটি হিসাব রাখা, এবং সেইসঙ্গে শিশুদের জন্য পুষ্টিকর খাবার তৈরি করা ।


0 Comments